Skip to main content

Posts

Showing posts with the label শিক্ষা

শিক্ষা ও নারীর অধিকারে দুই মহামানব- ড. বাবা সাহেব আম্বেদকর ও গুরুচাঁদ ঠাকুর লেখক– জগদীশচন্দ্র রায়

  শিক্ষা ও নারীর অধিকারে দুই মহামানব- ড. বাবা সাহেব আম্বেদকর ও গুরুচাঁদ ঠাকুর   লেখক – জগদীশচন্দ্র রায় ড. বাবা সাহেবের জীবন ও কর্ম    জন্মঃ- ১৪ই এপ্রিল ১৬৯১ সালে।   পিতার নাম রামজী শকপাল। বাল্য নাম ভীমরাও।   তিনি এক অচ্ছুৎ দরিদ্র   পরিবারে জন্মগ্রহণ করেন। বাল্যকালে স্কুলে তাঁকে সর্বদা জাতি বৈষম্যের শিকার হতে হতো। অস্পৃশ্য বলে বর্ণবাদীরা তাঁকে স্পর্শ করত না। পিপাসার জলও পান করতে পারতেন না।   তিনি ছিলেন ভারতীয় সংবিধান নির্মাতা। ২০১২ সালে   একটি   বিশেষ অনুষ্ঠানে ভারতীয়দের ভোটের দ্বারা তিনি “ শ্রেষ্ঠ ভারতীয় ” নির্বাচিত হন।     শিক্ষা ও সম্মান প্রাপ্তিঃ- - ১৯১৫ সালে কলম্বিয়া উনিভারসিটি থেকে এম. এ. পাশ করেন। ১৯১৭ সালে পি.এইচ.ডি ডিগ্রী পান। ১৯২১ সালে এম.এস.সি ডিগ্রী লাভ করেন। ১৯২২ সালে ব্যারিষ্টারী পাশ করেন। ১৯২৩ সালে ডি. এসসি ডিগ্রী পান ‘ টাকার সমস্যা ’ নিয়ে থিসিস লিখে   লণ্ডন উনিভারসিটি থেকে। ভারতের সংবিধান রচনার জন্য কলম্বিয়া বিশ্ববিদ্যালয় তাঁকে ডি.লিট (ডক্টর অব ল) প্রদান করেন। তাঁর অসামান্য পাণ্ডিত্যের জন...

গুরুচাঁদ ঠাকুরের আলোয় মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডল কর্তৃক শিক্ষা ও সমাজ সংস্কারের আন্দোলন। লেখক – জগদীশচন্দ্র রায়

   গুরুচাঁদ ঠাকুরের   আলোয় মহাপ্রাণ   যোগেন্দ্রনাথ মণ্ডল কর্তৃক শিক্ষা   ও সমাজ সংস্কারের আন্দোলন । লেখক – জগদীশচন্দ্র রায়         গুরুচাঁদ ঠাকুরের বয়স পড়ন্ত বিকাল। তখন তিনি ৭০ বছরের বৃদ্ধ। আর তারই ভাব শিস্য যার বয়স মাত্র ২২ বছর। তখন ১৯২৬ সাল। যার শরীরে বইছে উন্মত্তো জোয়ারের ঢেউ।   তখনকার দিনে চলছিল   জমিদারের অত্যাচার , বাহ্মণ্যবাদীদের ধর্মীয় ও সামাজিক শোষণ ।   যার    পরিণতি স্বরূপ চরম দারিদ্র ও অশিক্ষা অন্ধকার হয়ে গ্রাস করে নিয়ে   ছিল । এই   সবকিছুর বিরুদ্ধে   প্রতিকারের জন্য যার মনের মধ্যে জ্বলছিল   আগুন ,   তাঁর   কন্ঠে ধ্বনিত হোল এই বয়সের ভারে ভারাক্রান্ত   বৃদ্ধেরই বাণী। গুরুচাঁদ ঠাকুর যেমন বলেছিলেন , খাও বা না খাও       তাতে দুঃখ নেই চেলে মেয়েকে শিক্ষা দাও এই আমি চাই। ( গুরুচাঁদ চরিত পৃ ১৪৪ ) ছেলে মেয়েকে দিতে শিক্ষা  প্রয়োজনে কর ভিক্ষা। তিনি বুঝতে পেরিছিলেন অশিক্ষা হচ্ছে মারণ রোগ। তার জন্য তিনি বলেন , অজ্ঞান ব্যাধিত...