মহামানব হরিচাঁদ ঠাকুরের জীবন ও দর্শন লেখক- জগদীশচন্দ্র রায় উনবিংশ তথা বিংশ শতাব্দীর ইতিহাস হচ্ছে আধুনিক ভারত নির্মাণের ইতিহাস। এই দুই শতাব্দীতে ভারতবর্ষে যে যে সমাজ ক্রান্তিকারী , সমাজ চিন্তক এবং সমাজ সংস্কারক জন্ম গ্রহণ করেছেন, তাঁ দের মধ্যে পতিত পাবন হরিচাঁদ ঠাকুর এবং তৎপুত্র শিক্ষার অগ্রদূত গুরুচাঁদ ঠাকুরের নাম বিশেষ উল্লেখযোগ্য। হাজার বছর ধরে মুঠিভরা (হাতের মুঠি) জনসংখ্যার ব্রাহ্ম ণ্যবাদীরা সকল ভারতবাসীর উপর ধর্ম এবং সংস্কৃতির নামে যে অনিয়ন্ত্রিত ক্ষমতা স্থাপন করেছিল ; তার বিরুদ্ধে গত দুই শতাব্দী ধরে বিদ্রোহ করার মহান নেতাদের মধ্যে বাংলার প্রথম বিদ্রোহী ছিলেন হরিচাঁদ ঠাকুর। বাস্তবে ২৫০০ বছর পূর্বে ব্রাহ্ম ণ্যধর্ম এবং ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে বিদ্রোহের পতাকা উঠিয়েছিলেন তথাতগ গৌতম বুদ্ধ। তিনি ব্রাহ্মণ্যবাদকে স্বমূলে নষ্ট করে নতুন মানবতাবাদী সংস্কৃতি তথা আচরণমূলক ধম্মের স্থাপন করেছিলেন। কিন্তু ধীরে ধীরে বুদ্ধের ক্রান্তির সুফল কমতে থাকে আর 185 খ্রীষ্টপূর্বাব্দে সেনাপতি পুশ্যমিত্র শুঙ্গ মৌর্যবংশের শেষ সম্রাট নাবালক বৃহদ্রথকে প্রকাশ্...