বাংলায় জাত সমস্যা নেই? লেখক- শেখর বন্দ্যোপাধ্যায় (আনন্দবাজার পত্রিকা, শতবার্ষিকী ক্রোড়পত্র ২৩/০২/২০২২ পৃষ্ঠা ৬)
বাংলায় জাত সমস্যা নেই ? লেখক- শেখর বন্দ্যোপাধ্যায় (আনন্দবাজার পত্রিকা, শতবার্ষিকী ক্রোড়পত্র ২৩/০২২০২২ পৃষ্ঠা ৬) অ নেক বাঙালি ভদ্রলোক মানে করেন তাঁদের সমাজে জাত পাতেরসমস্যাটি নেই। এবং এখানেই অন্যানা প্রদেশের সঙ্গে তাঁদের ত ফা ত । সাম্প্রতিক কালে কিন্তু অনেক ইতিহাসবিদ ও সমাজতাত্ত্বিক দেখিয়েছেন যে , এই ধারণা টি ঠিক নয়। অন্যান্য প্রদেশের সঙ্গে রীতিগত কিছু পার্থক্য থাকলেও জাতিভেদ বাঙালি সমাজে বুরাবরই বেশ জো রদার । বিশেষ করে সামাজিক সুবিধা সুযোগের বণ্টনের ক্ষেত্রে এবং রাজনৈতিক প্রতিনিধিত্ব ও ক্ষমতায়নের প্রশ্নে যথেষ্টি বৈষম্য এখানেও চোখে পড়ে। তফসিলি জাতি , আদিবাসী এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির লোকেদের প্রতি বৈষম্যমূলক সামাজিক আচরণ প্রায়ই প্রকাশ্যে এসে পড়ে। সংরক্ষণ নীতি নিয়ে অভিযোগ যতটা শো না যায় , জাতিভেদ প্রথা দূরীকরণের জন্য উৎসাহ ত তটা চোখে পড়ে না। স্বাধীনাহার পর গ ত পঁচাত্তর বছরে আমরা এখনও এক জন মুখ্যমন্ত্রী দেখিনি যিনি কোনও পিছিয়ে পড়া জনগোষ্ঠী থেকে উঠে এসেছেন , যেতা অন্য অনেক প্রদেশে ইতিমধ্যেই দেখেছি। বাঙালি আধুনিকতা ও প্রমাতিশীলতার এই সীমাবদ্ধতা নিয়ে তা ই...