Skip to main content

Posts

হরিনাম ও হরিবোল এর যথার্থতা।

লীলামৃত এর বিজ্ঞান ভাবনায়- হরিনাম ও হরিবোল এর যথার্থতা -        - জগদীশচন্দ্র রায় আমার প্রিয় মতুয়া সাথীরা,   যে যে মহামানব আমাদের পতিত পিড়িত নিষ্পেষিত সমাজের মানুষকে সামাজিক,  সাংস্কৃতিক, আর্থিক ও ধর্মীয় শৃঙ্খল থেকে মুক্তি দেওয়ার জন্য  জীবনকে বাজি রেখে প্রতিকুল সমাজ ব্যাবস্থার বিরুদ্ধে কঠোর সংগ্রাম করে আজ আমাদের পশু থেকে মানুষের পর্যায়ে উন্নিত করেছেন সেই মহামানব  পতিত পাবন হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডল, বাবা সাহেব আম্বেদকর এবং সর্বপরি মহান দার্শনিক গৌতম বুদ্ধকে শ্রদ্ধা জানাই। আর মঞ্চে উপবিষ্ট বক্তাগণ ও আমার সামনে বসে আছেন বুদ্ধিজীবি বর্গ। আমি কখনো আপনাদের শ্রতা বলতে চাইনা। কারণ শ্রতা আর বুদ্ধিজীবি (অর্থাৎ বিচারধারায় প্রভাবিত) মানুষের মধ্যে পার্থক্য আছে। রাজহাসকে দুধ আর জল মিশিয়ে দিলে স ে দুধটাকে চুষে খায়। আর জল পড়ে থাকে। তাই এই দুধ আর জলকে আলাদা করে বোঝার ক্ষমতাবানদের আমি এখানে বুদ্ধিজীবি বলছি। যে কথা মহাকবি তারক সরকার ও লীলামৃত লিখতে গিয়ে বলেছেন-                  শ্র...

পূজা বা প্রার্থনা করার পরিবর্তে বন্দনা করা কেন বলা দরকার?

পূজা বা প্রার্থনা করার পরিবর্তে বন্দনা করা কেন বলা দরকার ?   প্রশ্নঃ - (আমাকে একজন বন্ধু প্রশ্ন করেছিল)   বৌদ্ধ ধম্মাবলম্বী লোকেরা বুদ্ধের মুর্তি অথবা ফটো রেখে পূজা করে , প্রার্থনা করে , আগরবাতি জ্বালায় , মোমবাতি জ্বালায় ; এতসব করার পরেও কেন বলে তাঁরা “দেব-দেবতা মানিনা ?’’ এ বিষয়ে তোমার মতামত কি ? উত্তরঃ - আমি শান্তভাবে বন্ধুকে বললাম ,- “ কিরে তোর বাবা গতবার মারা গেছেন ; কিন্তু তুই রোজ আগরবাতি লাগিয়ে কিছু তোর বাবার কাছে চাস কি ?” সে বলল , “ না , কিছু চাওয়ার মত দেবতা তো আমার বাবা নয়। আমার জন্মদাতা বাবা , তাই তাঁকে পূজা করি।” তখন আমি বললাম , “ আমারাও বুদ্ধ এবং বাবাসাহেব আম্বেদকরকে পিতাতুল্য বলে মনে করি।   তাই তাঁদের বন্ধনা করি। তাঁদের কাছে কিছু চাইনা। তাদের প্রতি শ্রদ্ধা অর্পণ করি। তাঁরা   জন্মদাতা মা-বাবা অপেক্ষা মহান উপকার করেছেন সমস্ত মানবজাতির প্রতি। তাঁদের উপকারের প্রতি শ্রদ্ধা জানাতে তাঁদের স্মরণ করি। তাঁদের মূর্তির সামনে নতমস্তক হই।   আমরা হাত জুড়ে    তাঁদের প্রতি প্রার্থনা করি না। ওটাকে আমরা “বন্ধনা” বলি। প্রার্থনার অর্থ কিছু চাওয়া ...