Skip to main content

Posts

কালী পূজার দিনে বিকল্প ব্যবস্থা হিসাবে গুরুচাঁদ ঠাকুর কী করতে বলেছিলেন? লেখক- জগদীশচদ্র রায় (মুম্বাই)

  কালী পূজার দিনে বিকল্প ব্যবস্থা হিসাবে  গুরুচাঁদ ঠাকুর কী করতে বলেছিলেন?    লেখক- জগদীশচদ্র রায় (মুম্বাই) (আমার লেখা বই ‘গুরুচাঁদ ঠাকুরের সমাজ সংস্কার ও মুক্তির দিশা’ থেকে তুলে দিলাম ) প্রায়ই শুন্‌তে পাই, গুরুচাঁদ ঠাকুর লক্ষ্মীখালীতে কালী পূজা চালু করেছিলেন। তা হলে দেখা যাক, “শ্রীশ্রীগুরুচাঁদ চরিত” অনুসারে কি বর্ণনা আমরা পাই। সেখানে বাস্তবে কি হয়েছিল এবং বর্তমানে কি হয় তার অনুসন্ধানে ব্রতী হওয়া যাক।   কবি মহানন্দ হালদার রচিত ‘শ্রীশ্রীগুরুচাঁদ চরিত ’-এ বিষয়ের নামকরণ করা হয়েছে - “ শ্রীশ্রীগুরুচাঁদ কর্ত্তৃক লক্ষ্মীখালীতে কালীপূজা ” ( পৃ.৫২৬, ১ম প্রকাশ ১৯৪২ ) । আবার এই কবিরই   অন্য গ্রন্থ ‘সোনার মানুষ গোপাল সাধু’ (পৃ. ৫৬৭, ১ম প্রকাশ ১৯৯২)। বিষয়ের নামকরণ করা হয়েছে- ‘শ্রীশ্রীগুরুচাঁদের লক্ষ্মীখালী উপস্থিতি ও কালীপূজার দিনে ঠাকুরোৎসব উদ্বোধন’ । একই কবির লেখা দুটো গ্রন্থে নামকরণের মধ্যে অনেক ভিন্নতা আমরা দেখতে পাচ্ছি। প্রথম গ্রন্থ সকলের কাছে বেশি পরিচিত। কিন্তু নামকরণে বিভ্রান্তি দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে ২য় গ্রন্থ পরে প্রকাশিত এবং নামকরণে স্পষ্টতা প...

বাংলায় সাম্যবাদী ব্যবস্থা প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডলের অবদান। লেখক- জগদীশচন্দ্র রায়

  বিষয়ঃ- বাংলায় সাম্যবাদী ব্যবস্থা প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডলের অবদান। লেখক- জগদীশচন্দ্র রায়        ভূমিকাঃ- বাংলার সাম্যবাদী ব্যবস্থা প্রতিষ্ঠার ক্ষেত্রে মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডল হচ্ছেন, মধ্য মণি। কারণ, বাংলায় বৌদ্ধ শাসক, পাল রাজাদের শাসন চলেছিল প্রায় সাড়ে চারশো (৭৫০-১১৬২)    বছর ধরে। সেই শাসন ব্যবস্থাকে ধ্বংস করে শুরু হয় ব্রাহ্মণ্য শাসন ব্যবস্থা। যার প্রমুখ হচ্ছে বল্লাল সেন। তার শাসনকালে বাংলার বৌদ্ধদের উপর নেমে আসে কঠোর অত্যাচার। সেই অত্যাচার থেকে মুক্তি পেতে পালিয়ে জঙ্গলে এসে বসবাস করতে বাধ্য হয় এক সময়ের প্রতাপশালী বৌদ্ধগণ। তাঁরা ধর্মহীনে পরিণত হন। তারপর হরিচাঁদ ঠাকুরের মতুয়া ধর্ম  আন্দোলন এবং গুরুচাঁদ ঠাকুরের শিক্ষা ও সামাজিক আন্দোলনে পতিতরা নিজেদের প্রতিষ্ঠিত করার স্থান দখল করে। সেই স্থান বা ফাউন্ডেশনের উপর যে রাজনৈতিক বৃক্ষের বিজ রোপন করা হয়েছিল সেটাকে পূর্ণাঙ্গ আন্দোলনের বৃক্ষ হিসাবে দাঁড় করেন মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডলের নেতৃত্বে  বাংলার মূলনিবাসীরা। সেই বৃক্ষকে আরো বিস্তারিত করার জন্য মহাপ্রাণ...