Skip to main content

Posts

আজ (১৫ জুন) বাবা দিবস — ব্যক্তিগত কিছু কথা। লেখক- জগদীশচন্দ্র রায়

  আজ (১৫ জুন) বাবা দিবস — ব্যক্তিগত কিছু কথা লেখক- জগদীশচন্দ্র রায়  আমাদের সংসারে ছিল চরম দারিদ্র্য। ছয় ভাইবোনের মধ্যে বড়দা কে আর্থিক সংকট সামলানোর জন্য ও বাকিদের পড়াশোনা চালিয়ে নিতে বাবা বাধ্য হয়ে বড়দাকে উপার্জনের কাজে লাগা য়। সহায়-সম্পত্তি বলতে কিছুই ছিল না। দিন এনে দিন খাওয়া—এই ছিল বাস্তবতা । তবু বাবা সবসময় একটাই কথা বলতেন— " আমার কোনো জমিজমা বা সম্পত্তি নেই। তোমরাই আমার সম্পদ। তোমাদের কাছে একটাই অনুরোধ—তোমরা শিক্ষিত হও। যতই কষ্ট হোক , আমি সহ্য করব ; কিন্তু তোমরা শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে না।" গুরুচাঁদ ঠাকুর বলতেন— খাও বা না খাও , তাতে আমার দুঃখ নাই , ছেলে-পিলে শিক্ষা দাও , এই আমি চাই। । — গুরুচাঁদ চরিত গুরুচাঁদ ঠাকুরের এই বাণী যেন আমার মা , বাবা এবং বড়দার জীবনের মূলমন্ত্র হয়ে উঠেছিল। এই আদর্শকেই অনুসরণ করে তাঁরা আমাদের শিক্ষিত করেছেন । একটা ঘটনা আজও স্মরণে ভেসে ওঠে— বাবা একদিন একটি বাড়িতে ‘ জোন ’ (কৃষিশ্রমিক) হিসেবে কাজ করছিলেন। হঠাৎ শুনলেন , সেই বাড়ির ছোট ছেলে স্কুল পালিয়ে এসেছে। তার মা তাকে বকছে— “ তুই লেখাপড়া না শিখে মূর্খ হয়ে থাকবি ? এখনই স্কুলে...

গুরুচাঁদ ঠাকুরের সংক্ষিপ্ত জীবনী লেখক- জগদীশচন্দ্র রায়

  গুরুচাঁদ ঠাকুরের সংক্ষিপ্ত জীবনী লেখক- জগদীশচন্দ্র রায় (আমার লেখা বই ‘গুরুচাঁদ ঠাকুরের সমাজসংস্কার ও মুক্তির দিশা থেকে তুলে দিলাম বিষয়গুলো নাম্বারিং করে।) বিষয়ঃ- ১) জন্ম, ২) শিক্ষা, ৩) বিবাহ,৪) ব্যাবসা, ৫) সার্বিক শিক্ষার দাবিতে বিদ্রোহঃ , ভারতের ৬) প্রথম ‘সাধারণ ধর্মঘট’ বা general strike ঃ- , ৭) চন্ডাল(নমঃ) বিদ্রোহ ও নারীর সম্মান , ৮) অনুন্নতদের জন্য প্রথম স্কুল স্থাপনঃ , ৯) পত্রিকা প্রকাশঃ- , ১০) মুসলমানদের মতো নমঃশূদ্রদের সম্পূর্ণ আলাদা সম্প্রদায় হিসাবে স্বীকৃতির দাবী পেশঃ ১১) তে-ভাগা আন্দোলনঃ- , ১২) অনুন্নত শ্রেণির জন্য শিক্ষা ও চাকরীতে সংরক্ষণঃ- , ১৩) স্বাধীনতা সম্পর্কে গুরুচাঁদ ঠাকুরের কালজয়ী বক্তব্য প্রদানঃ- , ১৪) মহাপ্রয়া ণঃ   ১) জন্মঃ- গুরুচাঁদ ঠাকুরের জন্ম ১৮৪৬ সালের ১৩ই মার্চ ; বর্তমান বাংলাদেশের ওড়াকান্দী গ্রামে। পিতার নাম হরিচাঁদ ঠাকুর আর মাতা হচ্ছেন-শান্তি মাতা। ঠাকুরদার নাম যশোমন্ত ঠাকুর। গুরুচাঁদ ঠাকুরের বয়স যখন সাত বছর পূর্ণ হয় , তখন তাঁর পিতা হরিচাঁদ তাঁকে বোঝান যে , আমাদের সমাজে তো তেমন কোন বিদ্যা শিক্ষা নেই।তাই- ২) শিক্ষাঃ- আমার প্রা...