Skip to main content

Posts

তোমার বিদ্যাসাগর ও আমার বিদ্যাসাগর। লেখক- জগদীশচন্দ্র রায়।

  তোমার বিদ্যাসাগর ও আমার বিদ্যাসাগর লেখক – জগদীশচন্দ্র রায় (এটা কবিতা নয়, কবিতার আকারে কিছু তথ্যকে তুলে ধরা হয়েছে)   তুমি লিখেছো-   ‘বিদ্যাসাগরের মতো হিন্দু ধর্মের আর কোনও সংস্কারক গত দুশ বছরে জন্মেছেন কি ?   কারও কথা তো জানিনা।’   তাহলে সবাই আসুন, জানুন।   তোমার মতো আরো অনেকেই জানেন না খবরটি। কারণ, তোমার বিদ্যাসাগর ও তুমি আন্তর্জাতিক। আর আমার বিদ্যাসাগর ও আমি হয়ে আছি প্রান্তিক।   তোমার বিদ্যাসাগর কাজ করেছিলেন তাঁর জাতির জন্য, সেখানে প্রবেশা ধি কার ছিল না শূদ্রের জন্য। তোমার বিদ্যাসাগর গড়ে ছিলেন ৩৫টি স্কুল,   প্রসার ঘটিয়েছিলেন নারী শিক্ষায়। আন্দোলন করেছিলেন বিধবা বিবাহের।   আমার বিদ্যাসাগরের উদ্যোগে গড়ে উঠল ৩৯৫২টি স্কুল। ( একথা বিশ্বাস না হলে দেখুন,   পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণির বই ‘স্বদেশ পরিচয় ও পরিবেশ’ সেখানে উল্লেখ আছে তাই। ) সার্বজনীন শিক্ষা ও নারী শিক্ষার জন্য করলেন আন্দোলন। আর ১৯১০ সালে করলেন বিধবা বিবাহ প্রচলন। স্কুল শিক্ষা শুধু নয়, সামাজিক শিক্ষারও করলেন প্রবর্তন। তোমার ...

লীলামৃত: মানব জীবনে উত্তোরণের সোপান লেখক- জগদীশচন্দ্র রায়

  লীলামৃত: মানব জীবনে উত্তোরণের সোপান লেখক- জগদীশচন্দ্র রায়         যে যে মহামানব আমাদের পতিত পিড়িত নিষ্পেষিত সমাজের মানুষকে   সা মাজিক ,   সাংস্কৃতিক ,   আর্থিক ও ধর্মীয় শৃঙ্খল থেকে মুক্তি দেওয়ার জন্য   জীবনকে বাজি রেখে প্রতিকূল সমাজ ব্যবস্থার   বিরুদ্ধে কঠোর সংগ্রাম করে আমাদের পশু থেকে মানুষের পর্যায়ে উন্নিত করেছেন সেই মহামানব   পতিত পাবন হরিচাঁদ ঠাকুর ,   গুরুচাঁদ ঠাকুর ,   মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডল ,   বাবা সাহেব আম্বেদকর এবং সর্বোপরি মহান দার্শনিক গৌতম বুদ্ধকে শ্রদ্ধা জানাই।     আমি   কখনো পাঠকগণকে   শ্রোতাদের মতো দেখতে চাইনা । কারণ , শ্রোতা আর বুদ্ধিজীবি (অর্থাৎ বিচারধারায় প্রভাবিত)   মানুষের   মধ্যে পার্থক্য আছে। রাজহাসকে দুধ আর জল মিশিয়ে দিলে স ে দুধটাকে চুষে খায়। আর জল পড়ে থাকে। এই প্রবাদ যদি সত্যি হয় বা না হয় , এর থেকে শিক্ষনীয় বিষয় হচ্ছে ,    দুধ আর জলকে আলাদা করে বোঝার ক্ষমতাবানদের আমি এখানে বুদ্ধিজীবি বলছি। অর্থাৎ এখানে বৈদিকতায় মিশ্রিত জল থেকে যুক্...