Skip to main content

Posts

বুদ্ধ – হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের দর্শনের সমন্বয়। লেখক -জগদীশচন্দ্র রায়

বুদ্ধ – হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের দর্শনের সমন্বয়                                           লেখক -জগদীশচন্দ্র রায়      ১. “বুদ্ধ” শব্দের অর্থ লব্ধ-জ্ঞান। ----অবিদ্যার ধ্বংসই দুঃখমোচনের একমাত্র উপায়—এই   মহাতত্ত্ব তিনি (বুদ্ধ) উপলব্ধি করিলেন। পৃথিবীর যত দুঃখ তাহা এই অবিদ্যার ডালপালা হইতে জাত; অবিদ্যা-তরুর ক্রমবিকাশ এইরূপ; অবিদ্যা হইতে সংস্কার, সংস্কার হইতে বিজ্ঞান, বিজ্ঞান হইতে নামরূপ, নামরূপ হইতে ষড়ায়তন, ষড়ায়তন হইতে স্পর্শ, স্পর্শ হইতে বেদনা, বেদনা হইতে তৃষ্ণা, তৃষ্ণা হইতে উপাদান, উপাদান হইতে ভব, ভব হইতে জাতি, জাতি হইতে জরামৃত্যু, শোক, পরিদেব, দৌমনস্য, উপায়নের উৎপত্তি হইয়া থাকে। আত্যন্তিক দুঃখের মূল কারণ অবিদ্যা।        “অবিদ্যা ধ্বংসের আটটি উপায় গৌতম বুদ্ধ নির্দেশ করেছেন-সম্যক, দৃষ্টি, সম্যক সঙ্কল্প, সম্যক   বাক্‌, সম্যক্‌ কর...

*মতুয়া জ্ঞানের ধর্ম না ভক্তির ধর্ম* লেখক -জগদীশচন্দ্র রায়

*মতুয়া জ্ঞানের ধর্ম না ভক্তির ধর্ম* লেখক -জগদীশচন্দ্র রায়   মতুয়া ধর্ম, সত্য প্রেম পবিত্রতার ধর্ম। মতুয়া ধর্ম অশিক্ষার অন্ধকার থেকে আলোর দিশার ধর্ম। মতুয়া ধর্ম অবশ্যই জ্ঞানের ধর্ম। ধ্যানের মাধ্যমে জ্ঞানকে বিজ্ঞানে উন্নিত করার ধর্ম। মতুয়া ধর্ম এক সামাজিক বিপ্লবের ধর্ম। মতুয়া ধর্ম সমস্ত কুসংস্কারের বিরুদ্ধে সংগ্রামের ধর্ম। সমস্ত জাতি-ধর্ম ও বর্ণবাদের উপর প্রতিবাদের ধর্ম। মতুয়া ধর্ম অধিকার প্রতিষ্ঠার ধর্ম। নারী-পুরুষের সমানতার ধর্ম। মতুয়া ধর্ম জীবে দয়ার ধর্ম। সকল মানুষের প্রতি নিষ্ঠার ধর্ম। নামের প্রতি রুচির ধর্ম। বাকী সব ভ্রষ্ট বলার ধর্ম। মতুয়া ধর্মে -না মানিবে শিব দুর্গা কৃষ্ণ প্রেমে বাম। মতুয়া ধর্ম বেদবিধি শৌচাচার না মানার ধর্ম। মতুয়া ধর্ম হাতে কাম ও মুখে নামের ধর্ম। মতুয়া ধর্ম পরনারীকে মাতৃজ্ঞান করার ধর্ম। মতুয়া ধর্ম সত্যের ধর্ম, সৎ চরিত্রের ধর্ম। পর দুঃখে দুঃখী হওয়া ধর্ম। মতুয়া ধর্ম মুক্তি স্পৃহা শূন্য সাধন ভজন হীনতার ধর্ম। মতুয়া ধর্ম দেহের ঈন্দ্রীয় সংযমের ধর্ম। মতুয়া ধর্ম বিভিন্ন জাতি-ধর্ম ও বর্ণের মিলনের ধর্ম। ...

হরিচাঁদ ঠাকুর স্মরণে

*হরিচাঁদ ঠাকুর স্মরণে*  (১১ মার্চ হরিচাঁদ ঠাকুরের জন্মদিন উপলক্ষ্যে ‘হরিচাঁদ ঠাকুরের সমাজ সংস্কার ও সাম্যবাদী দর্শন’ -লেখক- প্রদীপ কুমার বিশ্বাস, -এর ৬৯-৭১ পৃষ্টা থেকে তুলে ধরলাম)   গৃহধর্মে সু-আদর্শ সব দে’য়া হ’ল। দেহগৃহ শুচিকার্য্য জীবে কি বুঝিল? দেহমন নহে শুচি গৃহধর্ম্ম করে। ছিদ্রযুক্ত তরী সম ডুবে যে সাগরে।। দেহমন সর্ব্বক্ষণ রাখিতে পবিত্র। শিখাইতে হবে জীবে সেই মূলসূত্র।।                                                                                                                  (শ্রীশ্রীহরিলীলামৃত পৃ.৭৩, দশম সংস্করণ)        সুমহান গৃহধর্মের সমস্ত আদর্শের কথা হরিচাঁদ ঠাকুর বলেছেন। তবু হরিচাঁদ ঠাকুর আক্ষেপ করে বা মনের দুঃখে বললেন, গৃহধর্ম ও ব্যক...

যে মতুয়ারা, ‘জন্মগত জাতিকথা কয় না’ সেই মতুয়া- জনক হরি-গুরুচাঁদের গলায়, ‘ব্রাহ্মণ’ – জাতের জুতোর মালা কেন পরাই? লেখক – স্বপন কুমার বিশ্বাস

 যে মতুয়ারা, ‘জন্মগত জাতিকথা কয় না’ সেই মতুয়া- জনক হরি-গুরুচাঁদের গলায়, ‘ব্রাহ্মণ’ – জাতের জুতোর মালা কেন পরাই?        লেখক – স্বপন কুমার বিশ্বাস (বই- হরি-গুরুচাঁদ   বাঙলার চণ্ডাল ও ভারতবর্ষের অভ্যুত্থান পৃষ্ঠা ক্রমাঙ্ক ৬০ থেকে ৬৫) ---- একদল নমঃশূদ্র নিজেদের ব্রাহ্মণ বলে পরিচিত করানোর চেষ্টা করে। তাতেই তারা আনন্দ পায়। কেন? একি কেবল হীনমন্যতা প্রসূত পলায়ন মনবৃত্তি না ঐতিহাসিক তত্ত্ব ভিত্তিক সত্য? হরিচাঁদ বেদ, ব্রাহ্মণ মানেননি। সমাজ পরিবর্তনের আন্দোলন ও বৈপ্লবিক আধ্যাত্মিক আন্দোলনের মাধ্যমে তিনি জাতিভেদ ব্যবস্থার বিলোপ করার সাধনা করেছেন। সেক্ষেত্রে তাঁকে কিংবা তাঁর পরিবার বা বংশকে এবং সর্বশেষে, সমগ্র চণ্ডাল তথা নমঃশূদ্র জাতিকে ব্রাহ্মণ হিসাবে প্রতিপন্ন করার চেষ্টা যে কত বড় অপপ্রচেষ্টা তা নির্ণয় করাও কঠিন।    চণ্ডাল জাতির কিছু সম্পন্ন মানুষ সামাজিক মর্যাদা অর্জনের জন্য চেষ্টা চালান। এর জন্য তৎকালে তাদের সামনে দুটি মাত্র পথ খোলা ছিল, প্রথমতঃ ধর্মান্তরিত মুসলমান হওয়া দ্বিতীয়তঃ হিন্দুদের মাঝে হিন্দু ব্রাহ্মণ সমাজপতিদের দ্বারা গ্রহণযোগ...

মতুয়া পতাকার আদর্শ ও বিকৃত করণ। লেখক-জগদীশচন্দ্র রায়

*‘মতুয়া পতাকার আদর্শ ও বিকৃত করণ*   জগদীশচন্দ্র রায় (বিষয়টি সম্পর্কে পাঠকগণ গঠনমূলক আলোচনা/সমালোচনা করবেন)     কোনো দেশের পতাকা যেমন জাতীয় গৌরব। তেমনি কোনো সমাজ , ধৰ্ম , সংগঠন ইত্যাদিরও  সম্মানের প্রতীক পতাকা। সেই পতাকার সঙ্গে অন্যকিছু রাখা যেমন অপমান তেমনি পতাকার রঙ বদালোও সম অপমান। আর এই পতাকা নিয়ে যদি অবমাননার কাজ চলতে থাকে, তাহলে বুঝতে হবে, সেই আদর্শেরও চরম অপমান।   মতুয়াধর্মের পতাকা ত্রিকোণ , মাঝখানে গাড় লাল । তিন পাশে সাদা বেড়ি । এই তিন কোণ হচ্ছে- সত্য, প্রেম ও পবিত্রতার প্রতীক। পতাকার মাঝখানে আছে গাড় লাল। যেটা বিপ্লবের প্রতীক। আর পাশের সাদা বেড়ি হচ্ছে-শান্তির প্রতীক। অর্থাৎ বিপ্লব করতে হবে তবে উগ্র ভাবে নয় , শান্তিপূর্ণ অবস্থায়। তাই মতুয়াধর্ম শুধুমাত্র একটা ধর্ম নয়। এটা একটা আন্দোলন বা বিপ্লবের দিশা নির্দেশ।  প্রশ্ন আসে কোন দিশা? কিসের বিরুদ্ধে আন্দোলন বা বিপ্লব? সেটা  হচ্ছে- সুন্দর সমাজ গঠনের দিশা। সমাজে শিক্ষার মাধ্যমে জ্ঞানের আলোর বিস্তার ঘটানোর আন্দোলন । কুসংস্কার থেকে মুক্ত হওয়ার জন্য আন্দোলন । দেশ ও সমাজের প্রগতির দিশা...