বিষয় :- হরিচাঁদ ঠাকুরের পূর্ব পুরুষ কি ব্রাহ্মণ ছিলেন ? “ মতুয়া ধর্ম এক ধর্ম বিপ্লব ”- সুকৃতি রঞ্জন বিশ্বাস পৃষ্ঠা নং - ৩১ / ৩২ থেকে শ্রীশ্রীহরি লীলামৃত গ্রন্থের শ্রীশ্রী হরিচাঁদের পুর্বপুরুষগণের পরিচয় অধ্যায়ে হরিচাঁদ ঠাকুরের পূর্ব পুরুষদের উল্যেখ আছে । একথা ঠিক যে , তাতে হরিচাঁদের পুর্বপুরুষগেণকে মিথিলা প্রদেসবাসী ব্রহ্মবংশের মানুষ হিসাবে উল্যেখ করা হয়েছে । কিন্তু গ্রন্থটি একটু খুটিয়ে মনোযোগ দিয়ে পড়লে জানা যায় - এই বংশের মানুষ রামদাসের আগের কারুর নাম কিন্তু জানতে পারা য়ায় না । ত্রিশূলধারী রামদাস জীবনের প্রথম দিকটা নানা জায়গা ঘুরে বেড়াতেন । তার কোন স্থায়ী ঠিকানা ছিলনা ।পরে একটা সময়ে নবগঙ্গার তীরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং নমঃশূদ্রদের ঘনিষ্ঠ হন । অর্থাৎ রামদাসের পুর্বপুরুষগণের পরিচয় অনেকটা অনুমান ভিত্তিক । জ্ঞানী গুণী মানুষ মাত্রেই ব্রাহ্মণ - এমন একটা চাপিয়ে দেওয়া ভুল ধারণা থেকে তার পুর্বপুরুষদের ব্রাহ্মণ বলা হয়ে থাকতে পারে । অথবা , যে অর্থে নমঃশূদ্রদের এই গ্রন্থে ব্রাহ্মণ হিসাবে উল্যেখ করা হয়েছে , সেই যুক্তির পরম্পরায় রামদাসকেও ব্রাহ্মণদের জ্ঞাতি বলা হয়ে থাকতে পারে । লীলামৃত...