Skip to main content

Posts

“হরিচাঁদ ঠাকুরকে রামরূপ হিসেবে হীরামন পাগলের দর্শন” - কাহিনী ও এর বিশ্লেষণ – by- জগদীশ রায়

“হরিচাঁদ ঠাকুরকে রামরূপ হিসেবে হীরামন পাগলের দর্শন” - কাহিনী ও এর বিশ্লেষণ   – by-  জগদীশ রায় (note:  লেখাটিকে মধ্যে মধ্যে কিছু নম্বর দেয়া আছে যা তথ্যসূত্রের নির্দেশক, এ তথ্যসূত্রগুলো লেখাটির নিচে নম্বর অনুযায়ী সাজিয়ে দেয়া হয়েছে )     কবিতার ছন্দে কবি যা রচনা করেছেন তাকে সাহিত্য মনে করে তার রস আস্বাদন করতে ক্ষতি নেই। তা শুধুমাত্র সাহিত্য হিসেবে ঠিক ছিল ।  তবে যখন কিছু সত্যকে প্রকাশের নিমিত্তে কবি যখন সাহিত্যকে আশ্রয় করে সে সত্যকে মানুষের মনের আরো গভীরে প্রবেশ করাতে সচেষ্ট হন তখন সে সাহিত্যের অন্তরালে ঐ বাস্তব সত্যটিকে উদ্ধার না করতে পারাকে আমাদের ব্যার্থতা বই আর কিছু বলা যায় না ।     হরিলীলামৃত পাঠ করতে হলে পাঠক যদি যুক্তিবাদী মানসিকতা নিয়ে অগ্রসর হন তবে তাঁকে   step by step বিচার বিশ্লেষণের মধ্য দিয়ে যেতে হবে প্রতিটি কাহিনির মধ্যে।  সেই  step  গুলি হচ্ছে-     পাঠককে এটা মনে রাখতে হবে যে ,  হরিচাঁদ ঠাকুরের মহাপরিণির্বানের ( ১৮৭৮   সালের ১৩ ই মার্চ) ২৪ বছর পর...

আর্য কারা ? আর্য কি কোন ভাষাগোষ্ঠী ? নাকি কোন জাতি ? এই ভাষাগোষ্ঠী বা জাতির আর্যরা কি বিদেশী বা বিদেশী ও ভারতীয় ?

আর্য কারা ? আর্য কি কোন ভাষাগোষ্ঠী ? নাকি কোন জাতি ? এই ভাষাগোষ্ঠী বা জাতির আর্যরা কি বিদেশী বা বিদেশী ও ভারতীয় ?       ভারতীয় কিছু কিছু লেখকেরা এটা প্রমাণ করার চেষ্টা করেছেন যে , আর্য একটা জাতির নাম । এবং তারা বিদেশী নয় । উদাহরণ স্বরূপ তাঁরা দেখাতে চেয়েছেন যে , ডঃ আম্বেদকরও বলেছেন আর্যরা বিদেশী নয় ।   প্রকৃত সত্য তবে কি ? আর ডঃ আম্বেদকর কোন আর্যদের বিদেশী বলেননি , সে বিষয়ে আমরা আলোকপাত করব ।  প্রথমে আমরা দেখি আর্য কারা ?   আর্য হচ্ছে একটি ভাষা গোষ্ঠীর নাম । আর একাধিক মানবগোষ্ঠীই এই ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত । ভাষাগত দিক দিয়ে ভারতবর্ষে দু ' টি আর্য জাতির অস্তিত্ব মেলে । আর গোষ্ঠীগত দিক দিয়ে যাদের একটি হ ' ল -   আলপাইন মানবগোষ্ঠীভুক্ত এবং অন্যটি নর্ডিক মানবগোষ্ঠীভুক্ত । এই আলপাইন মানবগোষ্ঠীভুক্ত  লোকেরা যেমন অসুর নামে পরিচিত ; তেমনি নর্ডিক মানবগোষ্ঠীভুক্ত লোকেরা ছিল ব্রাহ্মণ নামে পরিচিত ।      নর্ডিক আর্য আগমনপূর্ব ভারতীয় আলপাইন বা অসুর মানবগোষ্ঠীর ভাষাও ছিল আর্য । এই দিক দিয়ে অর্থাৎ ভাষাগোষ্ঠী হিসাবে এরা...

মতুয়াদের করণীয় (১)

মতুয়াদের করণীয় (১) জগদীশ রায় email ID- roy.1472@gmail.com ‘মতুয়াদের করণীয়’ বলতে আমরা একবাক্যেই বুঝে যাই যে , “ যারা officially নাহলেও unofficially নিজেদের মতুয়া বলে মনে করেন , তাদের কি করা দরকার।” অনেকেই বলতে পারেন- আবার officially/unofficially কথাটা কেন এল ? হ্যাঁ , এটা দিয়েই না হয় শুরু করি , মতুয়াদের করণীয় বিষয়ে । প্রতিটি প্রতিষ্ঠিত   ধর্মের কিছু নিয়ম ও সংস্কার আছে , সেই ধর্মের প্রতিনিধি বা ঐ ধর্মের অনুসারী হওয়ার জন্য । যেমন- খৃষ্টান ধর্ম গ্রহন করতে হলে ' ব্যাপিৎসমা ' গ্রহন করতে হয় । তারপর তিনি খৃষ্টান হন । তেমনি ইসলাম ধর্ম গ্রহন করতে হলে তাকে ( ' ছুন্নৎ ') বিশেষ সংস্কারের মধ্য দিয়ে গিয়ে ইসলামকে গ্রহন করে মুসলমান হতে হয় । আবার বুদ্ধ ধম্ম গ্রহন করতে হলে দীক্ষা গ্রহন করতে হয় , যেটাতে বাবা সাহেব দ্বারা প্রতিষ্ঠিত ২২ (বাইশ) প্রতিজ্ঞা গ্রহনের নিয়ম আছে । আর হিন্দু ধর্মেও (আসলে ব্রাহ্মণ ধর্ম) পৈতা প্রথা আছে । যারা পৈতা সংস্কার করেন তারাই ঐ ধর্মের লোক । আর যাদের কোন সংস্কার হয়না তাকেও   ব্রাহ্মণদের সুবিধার জন্য হিন্দু বানিয়ে নিয়েছে । এঁরা হচ্ছেন SC, ST এব...