Skip to main content

Posts

Showing posts from March, 2026

হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুর আমাদের কে? লেখক- জগদীশচন্দ্র রায়

  হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুর আমাদের কে ? লেখক- জগদীশচন্দ্র রায় হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর আমাদের কে ? ভগবানের ব্যাখ্যা কি ? আমরা তাঁদের কেন মন্দিরে প্রতিষ্ঠা করি ? এছাড়া আর কো ন্‌ মন্দিরে প্রতিষ্ঠা করা দরকার। তাঁরা মতুয়া ধর্ম কেন দিলেন ? এই ধর্মের আদর্শ কী ? গুরুচাঁদ ঠাকুর কেন স্কুল করার প্রতি জোর দিয়েছিলেন ? কেন শিক্ষার আন্দোলন করেছিলেন ?  আমরা এই মহামানদের নির্দেশ , আদর্শ কতটা পালন করি ? আমাদের কী করা দরকার।   হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর আমাদের কে ? যদি প্রশ্ন করি যে , হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর আমাদের কে ? আপনা রা হয়তো উত্তর দেবেন তাঁরা আমাদের ভগবান , মহামানব , পতীতের উদ্ধার কর্তা। ইত্যাদি। এবার বলুন তাঁরা ভগবানের বলতে কী বুঝিয়েছেন ? এই ভগবানদের পূজা কিভাবে করতে বলেছেন ?   ভগবানের ব্যাখ্যা কি ? আমরা শ্রীশ্রীহরিলীলামৃতের প্রথম পৃষ্ঠাতেই দেখতে পাই - যে যাহা রে ভক্তি করে সে তার ঈশ্বর। প্রশ্ন হচ্ছে , আপনারা যে কাউকেই কি ভক্তি করবেন ? তাহলে যাকে ভক্তি করবেন বা করেন , কেন ? আমরা শ্রীশ্রীগুরুচাঁদ চরিতেও দেখতে পাই - বিশ্বভরে এই নীতি দেখি পরস্পর। যে যা’রে উদ...